রোজদিন ডেস্ক : মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা আগুন লেগে আতঙ্ক দেখা দেয়। টার্মিনাল ওয়ানের এই ঘটনায় দ্রুত জরুরি ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মুম্বাই দমকল সূত্রে প্রকাশ, কেবল ট্রে, সুইচ বক্স ও বসার এলাকার কিছু অংশে আগুন দেখা যায়। টার্মিনাল ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ার বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। দমকল এর পক্ষে একে খুব সামান্য আগুন বলে জানানো হয়েছে। যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের ফলে তা হয়। এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজ ব্যহত হয়নি বলে জানা যায়।

Be the first to comment