রাঘব চাড্ডা নয়া দল করছেন? জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : দলের অন্দরে কোণঠাসা রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা কি নতুন দল করার কথা ভাবছেন? এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। গত সপ্তাহে দল তাঁকে রাজ্যসভার সহ নেতার পদ থেকে সরিয়ে দেয়। এর প্রেক্ষিতে তিনি মন্তব্য করেছিলেন, তিনি চুপ করে আছেন, কিন্তু হারেননি। এরপর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে নিজের সমাজমাধ্যমে একাধিক ভিডিও পোস্ট করেন।
সূত্রের খবর, দলের শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের একদা পোস্টার বয় রাঘব চাড্ডার সঙ্গে দলের দূরত্ব বৃদ্ধিতে কেউ জানতে চান, তিনি নিজের দল করছেন কিনা, এর সরাসরি উত্তর না দিয়ে তিনি একে, আকর্ষণীয় ভাবনা (ইন্টারেস্টিং থট) বলে মন্তব্য করেন।
যা নিয়ে রাজধানীর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। চলেছে জল্পনাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*