রোজদিন ডেস্ক : ভয়মুক্ত ও বাধাহীন পরিবেশে স্বচ্ছ নির্বাচন করতে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই রাজ্যের প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে সিইও দফতর। এই ব্যবস্থার ফলে প্রতিটি বুথ সরাসরি কমিশনের নজরদারির আওতায় থাকবে এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এই ওয়েব কাস্টিং ঘিরে কিছু মহল থেকে ভোটের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ কমিশনের। এই প্রসঙ্গে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ক্যামেরা কোনওভাবেই ভোটদানের গোপনীয়তা লঙ্ঘন করবে না। কমিশনের বক্তব্য, বুথে বসানো দু’টি বা কোথাও তিনটি ক্যামেরা শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। ভোটার কাকে ভোট দিচ্ছেন, তা কোনওভাবেই রেকর্ড বা প্রকাশ পাবে না। কমিশনের আশ্বাস, আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন।

Be the first to comment