রোজদিন ডেস্ক :
মহিলা বিল নিয়ে প্রধানমন্ত্রীর দেশের মহিলাদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আজ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন, ২০২৩ সালে সংসদে সর্বসম্মতিক্রমে” নারী শক্তি বন্ধন অভিজ্ঞানম ” গৃহীত হয়, ২০২৪ সাল থেকে তা রূপায়িত করার জন্য তাঁরা দাবি করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী সেই প্রস্তাব মানেননি, তিনি জনগণনা, এলাকা পুনর্বিন্যাসের ওজর তুলেছিলেন। এখন বিধানসভা নির্বাচনগুলিতে পরাজয়ের আঁচ পেয়ে উনি মহিলাদের মসিহা হওয়ার চেষ্টা করছেন!
গতকাল সমাজ মাধ্যমে নারীশক্তির বন্দনা করে দীর্ঘ পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী, একাধিক নির্বাচনী প্রচারে ও মহিলা বিল নিয়ে বক্তব্য রাখছেন।
জয়রাম রমেশ আরও বলেন,দেশের বিভিন্ন সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই কেন্দ্র এখন মহিলা বিল নিয়ে তৎপর হয়েছে।
অন্যদিকে মহিলা বিল, এলাকা পুনর্বিন্যাস ইত্যাদি নিয়ে আজ জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠক করবেন। দুপুর তিনটেয় বৈঠক হওয়ার কথা। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে মহিলা বিল নিয়ে কেন্দ্রর তৎপরতাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তাঁরা মনে করেন।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি তে ভারতের ভূমিকা ও সন্তোষজনক নয় বলে কংগ্রেসের ধারণা।
আজ বৈঠকে এই সবই আলোচনা হওয়ার কথা আছে বলে জানা গেছে।

Be the first to comment