অধরা টুলু মণ্ডল, প্রসাদোপম বাড়ি তল্লাশির পর সিল করল পুলিশ

Spread the love

প্রতিবেদন: বৃহস্পতিবারই বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার হওয়ার পরই খোঁজ শুরু হয়েছে টুলুর। কিন্তু শুক্বরাব সকাল পর্যন্ত অধরা টুলু। দীর্ঘ সময় তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেও প্রায় ৮/৯ লক্ষ টাকা ও ১৫০ গ্রাম সোনা মিলেছে। কিন্তু বেপাত্তা টুলু। কেউ বলছে টুলু বিদেশে গা ঢাকা দিয়েছে। এদিকে তল্লাশির পর টুলুর বাড়ি সিল করে দিয়েছে পুলিশ। টুলুর বাড়ি দেখে তাজ্জব পুলিশকর্তারা।যেকোনও বিলাসবহুল রিসর্টকে হার মানাবে এই বাড়ি। রাস্তার পাশে বিশাল দরজা দিয়ে ঢুকেই সাজানো লন। সেখানে বিদেশি ও বাহারি গাছের সারি। দু’পাশে সারিবদ্ধ ঝাউগাছ। তার পাশেই চারতলা প্রসাদ। ভিতরে রয়েছ যাতায়াতের জন্য লিফট। এছাড়া রয়েছে আধুনিক জিম। সিনেমা দেখার জন্য রয়েছে থিয়েটার হাউস। এছাড়া সুইমিং পুল তো আছেই। মার্বেলে মোড়া গোটা বাড়ি। বাহারি আলোয় সাজানো। বাড়িতে রয়েছে দু’টি গ্যারেজ। সেখানে দু’টি বিলাসবহুল গাড়ি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*