পিয়ালী :
গতকাল সারা বাংলা জুড়ে হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করা যায়নি। এই ভিডিওতে বলা ছিল হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপি এমন কি প্রধানমন্ত্রীর দপ্তরের আঁতাতের কথা। তৃণমূল কংগ্রেস গতকাল এই নিয়ে সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন ভাবে প্রচার চালায়। আজ ১০ই এপ্রিল নিউটাউনের নভোতেল হোটেলে বিজেপির সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ। সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, মমতাদি, এরকম ২০০০ টা ভিডিও বানাতে পারেন। বাংলায় বাবরি মসজিদ যারা তৈরি করার পরিকল্পনা করেন তাদের সঙ্গে আঁতাত বা যোগসাজশ করার থেকে কুড়ি বছর ধরে বিরোধী আসনে বসে থাকা ভালো, বলেন তিনি।

এদিন অমিত শাহ কে প্রশ্ন করা হয় আপনারা জিতে আসলে মুখ্যমন্ত্রীর মুখ কে? শাহের চটজলদি জবাব তিনি বাংলারই মানুষ হবেন। সক্ষম হবেন,যোগ্য হবেন নেতৃত্ব দান করতে পারবেন এরকম মানুষকেই আমরা মুখ্যমন্ত্রী করব।

Be the first to comment