জঙ্গি নিশানায় তিনি! মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

জঙ্গিদের নিশানায় তিনি। এই নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সারা রাজ্যে। আজ নবান্নে এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শুধু তিনি না, রাজ্যের আর এক মন্ত্রী উমেশ রাইও জঙ্গি নিশানায় আছেন। আরও অনেকেই জইশ ই মহম্মদের নিশানায় আছেন। তবে এই নিয়ে বেশি কিছু বলেননি তিনি। জানান, এর সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত।

উল্লেখ্য, আজ বর্ধমানের এক অভিজাত আবাসন থেকে জইশ ই মহম্মদের জঙ্গি সন্দেহে হামিম মন্ডলকে গ্রেফতার করে এসটিএফ।

তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখার প্রমাণও মিলেছে। এর আগে ধৃত হামিম মন্ডল নিউটাউনে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে থাকতেন বলে জানা যায়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এইটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই নিয়ে এসটিএফ যা বলার বলবে। এটি শুধু তাঁর একার নয়, জাতীয় নিরাপত্তার বিষয়ও।

অন্যদিকে উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক তথা মন্ত্রী উমেশ রাইকে এই হামিম মন্ডল ফোনে হুমকি দিয়েছিলেন বলে পুলিশের সন্দেহ। পাকিস্তানি এজেন্সির কথা বলে সদ্য মন্ত্রীর দায়িত্ব পাওয়া উমেশ রাই এর কাছে টাকা দাবি করা হয়েছিল, না পেলে তাঁর পুত্রকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছিল।।সেই অভিযোগের ভিত্তিতে এসটিএফ তদন্ত শুরু করে।

আজ বর্ধমানে হামিম মন্ডলের গ্রেফতার তারই ফলশ্রুতি কিনা তা এখনও পরিস্কার নয়। ধৃত হামিম মন্ডল আগে হাওড়ার পিলখানায় থাকতেন বলে জানা যায়।

মন্ত্রী উমেশ রাই জানান, বিজেপির দলীয় কার্যালয়ের ছবি তুলে পাঠিয়ে হামলারও হুমকি আসে।

এমন একজন জঙ্গিকে গ্রেফতার করায় আজ কলকাতা সহ রাজ্যের সর্বত্র গভীর উদ্বেগ ছড়ায়। বাড়ানো হয়েছে নজরদারি, গোয়েন্দা তৎপরতাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*