রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের গোরক্ষপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছে এক পুলিশ কর্মী। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। ধৃতকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ক্ষুব্ধ কর্মীরা অভিযুক্তর ওপর চড়াও হয়।।পুলিশ কোনক্রমে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়।
সূত্রের খবর, নিহত নাবালিকার দিদি হাসপাতালে ভর্তি। গত ২৮ জুলাই দিদিকে খাবার দিতে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে নাবালিকাকে অভিযুক্ত পুলিশ কর্মীর বাইকে উঠতে দেখে। সম্ভবত বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ১৫ কিমি দূরে এক কবরখানায় নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেন অভিযুক্ত। গতকাল সকালে তার মৃতদেহ নদীর ধার থেকে উদ্ধার হলে তুমুল উত্তেজনা দেখা দেয়। পুলিশ তদন্তে নেমে ২০০টি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তাঁকে গ্রেফতার করে। ধৃত কনস্টেবলের বিরুদ্ধে আগেও মহিলা নিগ্রহের অভিযোগ আছে। গত বছর পশ্চিমবঙ্গের এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগে জেলেও ছিলেন তিনি। চাকরি থেকে সাসপেন্ডও হন। এই বছর ফের চাকরিতে পুনর্বহালের পর এই নারকীয় ঘটনায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলছে।

Be the first to comment