রোজদিন ডেস্ক :
রাজস্থানে জয়সলমিরের কাছে উটের সঙ্গে গাড়ির ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন সেনাবাহিনীর মেজর হামজা আরিফ। আহত হয়েছেন দুই লেফটেন্যান্টও। বৃহস্পতিবার রাতের এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
সূত্রের খবর, গতকাল রাতে এসইউভি-তে শহর থেকে সেনা শিবিরে ফিরছিলেন তাঁরা। আচমকা সেনা শিবির থেকে কিছু দূরে একটি উটের সঙ্গে ধাক্কা লেগে তাঁদের গাড়ি উলটে যায়। ভিতরে আটকে থাকা সেনা আধিকারিকদের স্থানীয় মানুষ উদ্ধারের চেষ্টা করেন। আসে পুলিশ, সেনাও। জয়সলমিরের সেনা হাসপাতালে আহত তিন জনকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মেজর হামজা আরিফের মৃত্যু হয়। আহত দুই লেফটেন্যান্ট অভিনব রাঠোর ও আয়ুষ্মান গুসেঁইয়ের চিকিৎসা চলছে।গাড়ির ধাক্কায় প্রান হারিয়েছে উটটিও।
গত বছর ওই জায়গাতেই বাসে আগুন লেগে ২৯ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিলেন।

Be the first to comment