মিথ্যের ঝুলি নিয়ে এসেছেন! বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজই কলকাতা এসে দলের ইস্তাহারে ঢালাও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিশেষত ক্ষমতায় এলে মহিলা ও যুব দের মাসিক তিন হাজার টাকা করে ভাতা দানের প্রতিশ্রুতির চমক নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
যা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ ও অক্লান্তভাবে একের পর এক নির্বাচনী সভা, রোড শো-এ অংশ নেন তিনি।
বারাসতের জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ফের মিথ্যের ঝুলি নিয়ে এসেছেন!! কয়েক বছর আগে সবার অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসঙ্গ তুলে উপস্থিত জনতার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে বলেছিল সবার অ্যাকাউন্টে ১৫ লাখ করে দেবে!! পেয়েছেন? এখন আবার মিথ্যের ঝুলি নিয়ে এসেছেন! অমিত শাহকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, এরা কোকিলের মত। ভোটের সময় আসে। মিথ্যে বলে, আবার ফুরুৎ করে পালিয়ে যায়।
এরপর সিংহনাদ ছেড়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা যা বলেন তাই করেন। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী ইত্যাদি একের পর এক জনপ্রিয় প্রকল্পের ফিরিস্তি দেন। বলেন, তাঁরা যা বলেন, তাই করেন।

প্রধানমন্ত্রী রাজ্যে প্রচারে এসে একাধিক রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের গুণকীর্তনে মুখর হন, এই রাজ্যেও তা হলে কত ভাল হবে তার স্বপ্ন বিলি করেন।
এই নিয়ে তীব্র, তীক্ষ্ণ স্বরে মুখ্যমন্ত্রী বলেন, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলি, অসম রাজস্থান, দিল্লিতে ছেলেমেয়েদের ওপর অত্যাচার হচ্ছে। লজ্জা করে না!! এখানে এসে বলছে, “সুনার বাংলা” করবে।
দৃশ্যত ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী বলেন, মানুষের গণতন্ত্রের মাধ্যমে ওদের জিভ টেনে ছিঁড়ে নেওয়া উচিত। বিজেপি দাঙ্গা করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে তিনি বলেন, ঠাকুমার ঝুলি না, ওরা মিথ্যের ফুলঝুরি নিয়ে ছুটছে!

আজও জনসভায় এসআইআর নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বিজেপির নেশা মানুষের ভোটাধিকার কাড়া বলে তোপ দাগেন। ইভিএমে কারচুপির অভিযোগ তুলে মানুষকে সতর্ক করেন।
গত বছর ব্রিগেডে গীতা পাঠের দিন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের প্রসঙ্গ তুলে রুদ্র কন্ঠে বলেন, ভোটের পর সব হিসাব হবে। আইন মেনে সব ব্যবস্থা নেবেন।
নাম না করে মোদিজি – অমিত শাহকে কানাবাবু বলেও কটাক্ষ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*