রোজদিন ডেস্ক : তাঁদের সরকার স্বচ্ছ তার সঙ্গে কাজ করে বলে প্রায়শই গর্ব প্রকাশ করেন প্রধানমন্ত্রী ও তাঁর দল। সদ্য শেষ হওয়া আর্থিক বছরে সিএজি-র রিপোর্ট এর ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। যা নিয়ে অস্বস্তিতে কেন্দ্র।
সূত্রের খবর, ৩১, মার্চ শেষ হওয়া আর্থিক বছরে বহু অনিয়ম সামনে এসেছে। সব মিলিয়ে এর পরিমাণ ৫৪ হাজার কোটি টাকার বেশি। এর জন্য সিএজি-র নিশানায় অন্তত পনেরটি দফতরের ব্যর্থতা আছে। সরকার টাকা দিলেও বহু ক্ষেত্রে তার খরচের শংসাপত্র (ইউটিলাইজেসন সার্টিফিকেট) মেলেনি। সব মিলিয়ে এর পরিমাণ ৫৪,২৮২.৩২ কোটি টাকা। এই বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা কোন খাতে, কি ভাবে খরচ হয়েছে তা সরকারের আর্থিক স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
সূত্রের খবর, মুলত কেন্দ্রের আবাসন ও নগর উন্নয়ন, উচ্চ শিক্ষা দফতরে সব থেকে বেশি এই অনিয়ম সামনে এসেছে। কর আদায়, তার হিসাব ইত্যাদি ক্ষেত্রেও এই সব দেখা গেছে।
২০২৪২৫ অর্থবর্ষেও তিনটি বড় ক্ষেত্রে খরচেও গরমিল দেখা গেছে।
সিএজি অর্থ দফতরকে এই সব কিছু ভাল ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment