বৃন্দাবনের যমুনায় নৌকাডুবি, মৃত ১০, নিখোঁজ বহু

Spread the love

রোজদিন ডেস্ক : 
বৃন্দাবনের যমুনায় আজ বিকেলে পর্যটক বোঝাই এক নৌকা ডুবিতে দশ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। নিখোঁজ বহু। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোক ছড়িয়ে পড়েছে। পঞ্জাবের লুধিয়ানা, মুক্তাসর থেকে প্রায় দেড়শো জনের পর্যটক দলের সঙ্গে তাঁরাও এসেছিলেন।
স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি জল স্তর বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীতে একটি পন্টুন সেতু ডিসম্যান্টল হয়ে যায়। এর বেশ কিছু ড্রাম জলের তলায় ছিল, কেশি ঘাটের কাছে পর্যটক বোঝাই নৌকাটি এতে ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ, প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে।
১৬/১৭ জনকে উদ্ধার করা হয়। দশ জনের মৃতদেহ মেলে। তাঁদের মধ্যে ৬ জন মহিলা ও ৪ জন পুরুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড হাওয়ায় নৌকাটি দুলছিল, গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, পন্টুন সেতুতে ধাক্কা খেয়ে তা ডুবে যায়। জেলা শাসক, এসপি সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ তদারকি করেন, ডুবে যাওয়া যাত্রীদের খোঁজে পঞ্চাশ জন স্থানীয় ডুবুরি কে নামানো হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মথুরা বৃন্দাবনের তীর্থ নগরী গভীর শোকাচ্ছন্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*