- ডেবরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিলেন। তিনি বলেন, ১৫ বছর ধরে বাংলা তৃণমূলের অত্যাচার সহ্য করেছে। অনুপ্রবেশমুক্ত, কাটমানিমুক্ত বাংলা গড়বে বিজেপি।
- সরকার গড়ার ছ’মাসের মধ্যেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করা হবে। ইস্তাহারে এমনই ঘোষণা করল বিজেপি।
- অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির প্রতিশ্রুতির কোনও দাম নেই। এদের প্রতিশ্রুতি অনেকটা চিটফান্ডের মতো।
- বীরভূমে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জেলার দুবরাজপুরের অন্তর্গত যশপুর গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ ভোটার সঙ্গে কথাও বললেন।
- ট্রাইবুনালে যাঁদের মামলার নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন কি না, সেই বিষয়ে আগামী ১৩ এপ্রিল এসআইআর শুনানিতে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
- দ্বিতীয় দফার জন্য বুধবার মনোনয়ন জমা নেওয়ার কাজ শেষ হয়েছে। হাওড়া গ্রামীণের ৯টি বিধানসভার জন্য ৯৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
- তৃণমূলের প্রার্থী বদল নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায়। সোমনাথ দত্তকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করল নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
- বিজেপির মণ্ডল সভাপতির শিশু সন্তানকে ডেকে বাবাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার জিবটা গ্রামে।
- চন্দননগর শিববাটি ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বছর ষোলোর কিশোর ইমরান আলম।
- শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা নদীতে ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনা। নৌকায় থাকা কমপক্ষে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ কমপক্ষে ১২ জন।

Be the first to comment