রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুরে দলের প্রার্থীদের সমর্থনে এক বর্ণময় শোভাযাত্রায় অংশ নেন। পথের দুধারে অজস্র মানুষ পতাকা, বেলুন ইত্যাদি দিয়ে তাঁকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রীর রোড শো যত এগিয়েছে, মানুষের উৎসাহ, উদ্দীপনাও পাল্লা দিয়ে বেড়েছে। মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে জগন্নাথ মন্দির অবধি প্রায় দু কিমি মুখ্যমন্ত্রী হেঁটে যান। করজোড়ে দুদিকের জনতাকে নমস্কার করেন। এলাকার টিএমসি সাংসদ জুন মালিয়া সহ স্থানীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন।

এই নির্বাচনকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। অক্লান্তভাবে প্রতিদিন একাধিক সমাবেশ, রোড শো করছেন।

Be the first to comment