রোজদিন ডেস্ক :
বিশিষ্ট কংগ্রেস নেতা পবন খেরার এক সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করলো তেলেঙ্গানা উচ্চ আদালত। অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইয়াঁ শর্মার এফআইআরের প্রেক্ষিতে আপাতত এক সপ্তাহের স্বস্তিতে তিনি।
তেলেঙ্গানার বাসিন্দা পবন খেরা তাঁর বিরুদ্ধে এফআইআরের প্রেক্ষিতে এই উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করেন। কেন তিনি অসমে আগাম জামিনের আবেদন করেন নি, গতকালই অসম পুলিশের হয়ে প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিদেশে সম্পত্তি, তিনটি বিদেশি পাসপোর্ট আছে বলে পবন খেরার অভিযোগের প্রেক্ষিতে এই এফআইআর। এর পর অসম পুলিশ তাঁর দিল্লির বাড়ি যায়, মঙ্গলবার হায়দ্রাবাদেও আসে।
নির্বাচনের আগে এই সব নিয়ে রাজনৈতিক মহলেও তোলপাড় উঠেছে।

Be the first to comment