রোজদিন ডেস্ক : রাজ্যে এসে কোন মুখে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী আইনের শাসনের কথা বলেন? প্রশ্ন তুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শুক্রবার তিনি বলেন, এপস্টাইন কান্ডে তো মোদিজি, ট্রাম্প, নেতানিয়াহু সবার নাম ই আছে!! বিজেপি দেবে নারী সুরক্ষা? স্বরাষ্ট্র মন্ত্রী তো অভয়ার কান্ডে ওঁদের পরিবারের সঙ্গে দেখাও করেননি।
বিজেপি শাসিত রাজ্যে সব ধরনের অপরাধই বেশি বলে জানান সেলিম। এর পাশে টিএমসি শাসিত এই রাজ্যের দুর্নীতি-সহ বিভিন্ন দিক তুলে ধরেন। বিজেপি, টিএমসি-র বিকল্প হিসাবে কেরালা সরকারের বিভিন্ন জনমুখী কাজ, প্রকল্প, শাসন ব্যবস্থা ইত্যাদি তুলে ধরেন। দাবি করেন, এই দুই দলের বিভাজনের নীতি র বিরুদ্ধে বামপন্থী রাই লড়ছে, লড়বে। রুজি রোজগার,শিক্ষা, কাজ, কৃষি, স্বাস্থ্য ইত্যাদি কে সামনে রেখে তাঁরাই লড়ছেন। বিজেপি টিএমসি উভয়ের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক শক্তিকে আরও শক্তিশালী করার আহবান জানান তিনি।

Be the first to comment