রোজদিন ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় রাসবিহারী মোড়ের কাছে এক পথসভা করেন গণমঞ্চের প্রতিনিধিরা। সেই সভা থেকে চক্রান্তের এসআইআর বেছে বেছে বাংলার হিন্দু ও।মুসলিম ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র তুলে ধরেন বিশিষ্টজনেরা। সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট বিজেপির আসল অভিসন্ধি আরও বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান বক্তারা। সভায় উপস্থিত ছিলেন সুমন ভট্টাচার্য, সৈয়দ তানভির নাসরিন, সৈকত মিত্র, বর্ণালি মুখোপাধ্যায়, রন্তিদেব সেনগুপ্ত, অনন্যা চক্রবর্তী, সুদেষ্ণা রায়, অমিত কালি, চিত্রা বসু, প্রণতি ঠাকুর, রাহুল চক্রবর্তী, ডাঃ দেবাশিস বক্সি, সুশান রায়, প্রদীপ্ত গুহঠাকুরতা, নাজমুল হক, ডাঃ দীপঙ্কর দে, সুপ্রিয় সেনগুপ্ত প্রমুখ।
সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত বলেন, এসআইআর হল বাঙালিকে ধ্বংস করার একটা বৃহত্তর ষড়যন্ত্র। বিজেপি ও আরএসএস দীর্ঘদিন ধরে সারা দেশে বাঙালির নামে কুৎসা-বদনাম রটিয়ে এই নোংরা খেলা খেলছে। কারণ, তাঁরা ভালভাবেই জানে বাঙালি কোনও ফ্যাসিবাদী শক্তি, বিশেষ করে বিজেপির মতো সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করবে না। সুমন ভট্টাচার্য রাসবিহারী কেন্দ্রের বিজেপির প্রার্থীর নাম নিয়ে বলেন, স্বপন দাশগুপ্ত হলেন সেই বাঙালি যিনি গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে গ্লোরিফাই করেছেন! উনি গডসের প্রচারক। এখানকার মানুষ এমন সব রাজনীতিবিদকে জিতিয়েছেন, যাদের নাম ইতিহাসে লেখা আছে। সেই রাসবিহারীতে যদি মিরজাফর, গদ্দার, রাজাকার ও গুজরাতি বানিয়াদের দালালকে হারাতে না পারি তবে সেটা রাসবিহারীর লজ্জা হবে। সভায় সৈকত মিত্র গানে, গানে প্রতিবাদ জানান।

Be the first to comment