আশা ভোঁসলে অসুস্থ, হাসপাতালে ভর্তি হলেন

Spread the love

রোজদিন ডেস্ক :
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে অসুস্থ। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মুম্বাই এর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন।
নবতিপর আশা ভোঁসলের অসুস্থ তার খবরে বলিউড সহ সারা দেশের শিল্প সঙ্গীত জগতে উদ্বেগ দেখা দিয়েছে। কোকিলকন্ঠী জনপ্রিয় গায়িকার অজস্র অনুরাগী তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে ও তাঁর দিদির মতই তুমুল জনপ্রিয়। টিভির বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উজ্জ্বল, প্রাণবন্ত হাসিখুশি উপস্থিতি অন্য মাত্রা এনে দেয়। সারা দেশ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*