দশে দশ

Spread the love
  1.  শিলিগুড়ির কাছে কাওয়াখালি মাঠে সকাল ১১টা থেকে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
  2. রবিবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সোনামুখী, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং কাথিঁতে জনসভা রয়েছে যোগীর।
  3. বাঁকুড়ার ছাতনা এবং ওন্দায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও একটি জনসভা রয়েছে তাঁর।
  4. তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পশ্চিম মেদিনীপুর জেলার কেশবপুরে জনসভা রয়েছে।
  5. পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ।
  6. কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-কে শিল্পীকে মুম্বইয়ের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন আশা ভোঁসলে।
  7. ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে নওশাদের সিকিউরিটি গার্ডের গাড়ির পিছনের কাচ ভেঙে গিয়েছে।
  8. ইসলামাবাদে ব্যর্থ ইরান-আমেরিকার ২১ ঘণ্টার ম্যারাথন শান্তি বৈঠক।
  9. পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহিকে ধন্যবাদ জানিয়েছেন ।
  10. রবিবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি।  রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬। মাটি থেকে ১৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*