নেতাজি পরিবারের চন্দ্র বসু তৃণমূলে যোগ দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে দূষে ঘাসফুল শিবিরে যোগ দিলেন নেতাজি পরিবারের বিশিষ্ট সদস্য চন্দ্র বসু। আজ বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতে তিনি শাসক তৃণমূলে যোগ দেন৷
দীর্ঘ দিন গেরুয়া শিবিরে থাকা চন্দ্র বসু বিজেপিকে এক হাত নিয়ে বলেন, নেতাজির আদর্শ ওরা বিশ্বাস করে না। সাম্প্রদায়িক হিংসা, বিভাজন সৃষ্টি করা এই দলের সঙ্গে থাকা যায় না বলে তিনি পরিস্কার জানিয়ে দেন।
নির্বাচনের আগে নেতাজি পরিবারের বিশিষ্ট সদস্য চন্দ্র বসুকে দলে পেয়ে খুশি তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*