- আশা ভোঁসলের মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আশা ভোঁসলেজির প্রয়াণে অত্যন্ত দুঃখিত। উনি দেশের সবথেকে আইকনিক ও প্রতিভাবান কণ্ঠ ছিলেন। কয়েক দশকব্যাপী তাঁর অসাধারণ সঙ্গীতযাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত হৃদয়কে স্পর্শ করেছে।”
- নরেন্দ্র মোদি আরও লেখেন, “তাঁর হৃদয়স্পর্শী সুর হোক বা প্রাণবন্ত কম্পোজিশন, তাঁর কণ্ঠে ছিল এক চিরন্তন ঔজ্জ্বল্য। তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি চিরকাল মনে রাখব। ওনার পরিবার, অনুরাধী ও সঙ্গীতপ্রেমীদের প্রতি আমার সমবেদনা রইল। উনি সকল প্রজন্মকে অনুপ্রাণিত করবেন এবং তাঁর গানগুলি সকলের জীবনে আজীবন থেকে যাবে।”
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে শোকবার্তা পোস্ট করেন। তিনি লেখেন, “মহান সঙ্গীত প্রতীভা আশা ভোঁসলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি অনুপ্রেরণা ও মুগ্ধকর গায়িকা ছিলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি আমাদের হৃদয়ে রাজ করেছেন। উনি বহু বাংল গানও গেয়েছেন। বাংলায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১৮ সালে আমরা সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দিতে পেরেছিলাম। ওনার প্রয়াণে তাঁর পরিবার ও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি সমবেদনা রইল।
- শিলিগুড়ির করিডরে কাটার হুমকি দিয়ে উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যারা করেছিল, তাদের মদত দিয়েছে তৃণমূল : শিলিগুড়ির সভায় নরেন্দ্র মোদি
- মোদী বলেন, “দেশে এক টুকরে টুকরে গ্যাং রয়েছে। এই গ্যাং শিলিগুড়ি করিডরকে কেটে ফেলার হুমকি দিয়েছিল। উত্তর পূর্বকে দেশ থেকে আলাদা করার দাবি তুলেছিল। তৃণমূল এই ধরনের লোকদের রাস্তা থেকে সংসদেও সমর্থন করে।”
- কেন্দ্র টাকা পাঠায়, কিন্তু সেই টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢোকে: নরেন্দ্র মোদি
- বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, তারা বিভাজনের রাজনীতি করছে এবং নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও পরে তা পূরণ করে না।
- বাঁকুড়ার ওন্দায় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৯০ লক্ষের নাম বাদ গিয়েছে। তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু, ৩০ লক্ষ মুসলিম।
- পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুর হাইস্কুল গ্রাউন্ডের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘যতদিন কেশপুর আছে, ততদিন সিপিএম-বিজেপির জল্লাদ গোটা পশ্চিম মেদিনীপুরে মাথা তুলে দাঁড়াতে পারবে না। ২০২৬ সালে এই কেশপুর বিজেপির শেষপুর।’
- মালদার মোথাবাড়ির ঘটনায় আটক সাত জন। সূত্রের খবর, কলকাতা থেকে গোলাম রব্বানি-কে গ্রেপ্তারও করেছে এনআইএ।
- দুর্গাপুরের অন্ডালের নাজিরাবাদে রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। নার্সিংহোম ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে নামানো হল কেন্দ্রীয় বাহিনী।
- ভোটের পর বিরোধী দলকে দেখে নেওয়ার হুমকি তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খানের।
- নির্বাচনের আগে শিলিগুড়িতে ঘাঁটি গেড়ে বসতে পারে বহিরাগতরা। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা থেকে হোটেলের তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে।
- উত্তরপ্রদেশের মির্জাপুরে প্রকাশ্য দিবালোকে এক আইনজীবীকে গুলি করে খুনের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। নিহত আইনজীবীর নাম রাজীব সিং।
- বাংলাদেশের রংপুরে এক মুসলিম যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ভোরের আগে একাধিক হিন্দু পরিবারের বাড়ি ও ব্যবসায় হামলা চালায়।

Be the first to comment