কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শোক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, নেতা। সকলেই তাঁর প্রয়াণে শোকস্তব্ধ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, তাঁর কালজয়ী কন্ঠ দশকের পর দশক ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। তাঁর সঙ্গীত চিরকাল অমর থাকবে।
রাজ্যে নির্বাচন উপলক্ষে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াণের খবরে গভীর শোক জ্ঞাপন করে বলেন, তাঁর অসাধারণ সঙ্গীত যাত্রা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
নির্বাচনী প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রয়াত কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ। বলেন, ভারতীয় সঙ্গীতের এক স্বর্ণযুগ আজ শান্ত, আবেগের সঙ্গে সমাপ্ত হল। সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে শুধু গায়িকাই না, প্রত্যেকের জীবনের প্রতিদিনের অঙ্গ ছিলেন। এই রাজ্যের অত্যন্ত প্রিয় গায়িকার বাংলা গান তুমুল জনপ্রিয় ছিল।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী তাঁর প্রয়াণকে হৃদয়বিদারক বলে জানান। তাঁর গানেই তিনি অমর হয়ে থাকবেন।
মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিস, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াল, এন সি পি নেতা শরদ পাওয়ার সহ বহু বিশিষ্ট মন্ত্রী, নেতা আশাজির প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন। তাঁরা সকলেই প্রয়াত কিংবদন্তি গায়িকার পরিজন কে সমবেদনা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*