১০টা

Spread the love
  1. আগামী ১৪ এপ্রিল লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী উত্তরবঙ্গ, মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে আসছেন। সকালে  রায়গঞ্জ স্টেডিয়ামে তাঁর প্রথম নির্বাচনী সমাবেশ। এরপর যাবেন  মালদার চাঁচলে। ওখানে কালাম বাগান মাঠে তাঁর দ্বিতীয় সমাবেশ। ওইদিন তাঁর  তৃতীয় ও শেষ সমাবেশ হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের  কৃষি মাঠে।
  2. হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির  মুখপাত্র কামাল হোসেন সাংবাদিক বৈঠক করে বলেন, যে ভিডিয়ো নিয়ে তোলপাড় হয়েছে, সেই ভিডিয়ো সম্পূর্ণ অংশটি প্রকাশ্যে আনা হবে খুব তাড়াতাড়ি। ভিডিয়োটি কেটে কেটে এডিট করে, পোস্ট করে হুমায়ুন কবীরকে হেনস্থা করা হয়েছে।
  3. বিহারের কাটিহার জেলায় ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু। আহত প্রায় ২৫ জন। একটি বাস, একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে এমন মর্মান্তিক পরিণতি বলে জানা গিয়েছে। ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
  4. কর্নাটকের অশোক পাঠান, এস এন নারায়ণস্বামী এবং কে ষড়াক্ষরী-সহ বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক দিল্লি যাচ্ছেন দলের হাইকমান্ডের সঙ্গে দেখা করতে।
  5. মোথাবাড়ির ঘটনার তদন্তে নেমে এবার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এছাড়া, আরও এক কংগ্রেস কর্মী ও ব্লক ছাত্র পরিষদ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
  6. সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে সম্প্রতি তল্লাশি অভিযান চালায়  ইডি। এই মামলায় আইপিএস গৌরব লালকে ইডি তলব করল। সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারকেও আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।
  7. রাস্তা না হওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাওড়ার উদয়নারায়নপুরের নারায়ণপুর এলাকার বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেয়।
  8. মধ্যপ্রদেশের দিন্দোরি জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক জন।  মৃতরা সকলেই আদিবাসী সম্প্রদায়ের। মধ্যপ্রদেশ সরকারের তরফে সম্বল প্রকল্পে পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা করে দেওয়া কথা ঘোষণা করা হয়।
  9. জমি পাইয়ে দেওয়ার নামে এক প্রতিবন্ধীর কাছ থেকে ৯৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল ওডিশার এক আইএএস অফিসারের বিরুদ্ধে। ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তাঁকে খুনের হুমকিও দিয়েছেন।
  10. মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প জানিয়েছেন, এত দিন যে হরমুজ় প্রণালী অবরুদ্ধ করে রেখেছিল ইরান, এ বার বিশ্বের অন্যতম এই গুরুত্বপূর্ণ নৌপথ সম্পূর্ণ অবরোধ করবে আমেরিকান নৌবাহিনী।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*