রোজদিন ডেস্ক : আগামী ১৪ এপ্রিল লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী উত্তরবঙ্গ, মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে আসছেন। সকালে রায়গঞ্জ স্টেডিয়ামে তাঁর প্রথম নির্বাচনী সমাবেশ। এরপর যাবেন মালদার চাঁচলে। ওখানে কালাম বাগান মাঠে তাঁর দ্বিতীয় সমাবেশ। ওইদিন তাঁর তৃতীয় ও শেষ সমাবেশ হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কৃষি মাঠে।
রাজ্যে এবার তৃণমূল ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে এককভাবে লড়াই করছে কংগ্রেস। এই দুই দলই এক মুদ্রার দুই দিক বলে মনে করেন তাঁরা। রাহুল গান্ধীর সমাবেশ ঘিরে কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মী, সমর্থকরা উৎসাহে ফুটছেন। রাজ্যে কাজের অভাব, শাসক দলের দুর্নীতিকে তিনি নিশানা করবেন বলে রাজনৈতিক মহল মনে করেন।
সোচ্চার হবেন বিজেপির সাম্প্রদায়িকতা, বিভাজনের রাজনীতি ইত্যাদি নিয়েও।
রাহুল গান্ধী ছাড়া জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ও রাজ্যে প্রচারে আসবেন বলে জানা যায়। তাঁরা উত্তরবঙ্গ, পুরুলিয়া ইত্যাদি এলাকায় যেতে পারেন। ১৭ এপ্রিল মালদার সুজাপুরের হাতিমারি মাঠে জনসভা প্রিয়াঙ্কার।

Be the first to comment