রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের ট্রেন থেকে ১৬৫ জন শিশু ও বালক উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ কাটনি থেকে তাদের উদ্ধার করে। ৬ বছর থেকে ১৩ বছর বয়েসের ১৬৫ জন শিশু ও বালককে বিহারের আরারিয়া থেকে মহারাষ্ট্রর লাতুরে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের দাবি লাতুরে মাদ্রাসায় পড়াশোনার জন্য তাদের নিয়ে যাচ্ছিলেন। পুলিশ আট জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের সন্দেহ, এই শিশু ও বালকদের শ্রমিকের কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও আটক ব্যক্তিরা তা অস্বীকার করেছে। তাঁদের দাবি, লাতুরের মাদ্রাসায় পড়াশোনার জন্য বিহার থেকে বাবা-মা-দের সম্মতি তে তাদের নিয়ে যাচ্ছিলেন তাঁরা।
কাটনির আরপিএফ ইইন্সপেক্টর বীরেন্দ্র সিং জানান, তাদের কাছে পরিবহনের বৈধ কাগজপত্র না মেলায় পাচারের সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। তাঁরা এই বিষয়ে তদন্ত করছেন।
আটক আট জনের বিরুদ্ধে পুলিশ নাবালকদের পাচারের অভিযোগ দায়ের করেছে।
তারা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের কয়েকজনের মা বাবার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। উদ্ধার করা শিশু, বালকদের কাটনি, জব্বলপুরে শিশু সুরক্ষা কেন্দ্রে রাখা হয়েছে।

Be the first to comment