রোজদিন ডেস্ক :
মধ্যপ্রদেশে শনিবার রাতে দুই পৃথক পথ দুর্ঘটনায় আটজন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।
জব্বলপুর -অমর কন্টকে জাতীয় মহাসড়কে এক ট্রাকের ধাক্কায় পাঁচজন প্রাণ হারান। একটি আনন্দানুষ্ঠান থেকে ফেরার পথে একটি গাড়ির চাকা পাংচার হয়। চালক তা মেরামত করার সময় আচমকা এক দ্রুতগামী ট্রাক রাস্তায় দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচ জন প্রাণ হারান।
নিহতদের পরিবার প্রতি চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। পুলিশ ট্রাক চালককে গ্রেফতার করেছে।
আর একটি দুর্ঘটনা হয় ইন্দোর – ভোপাল সড়কে। ওখানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুই ভাই সহ তিনজন প্রাণ হারান।
এর ফলে এলাকায় প্রবল যান জট হয়। পরে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

Be the first to comment