পুলিশে ফের রদবদল, একাধিক কর্তার দায়িত্ব বাড়ল

Untitled design - 1
Spread the love

রোজদিন ডেস্ক : ফের কলকাতা পুলিশে প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার স্তরে দায়িত্বে পরিবর্তন এনে নতুন করে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকারকে আইন-শৃঙ্খলা, কন্ট্রোল রুম, নির্বাচন সেল-সহ একাধিক দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমা দাসমিত্রকে যুগ্ম কমিশনার (অপরাধ) হিসেবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার ও আদালত-সংক্রান্ত বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্টেলিজেন্স শাখার দায়িত্ব দেওয়া হয়েছে দেবস্মিতা দাসকে। বিশেষ শাখা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত দফতরগুলি তাঁর তত্ত্বাবধানে থাকবে। ট্রাফিক ও পরিবহণ-সংক্রান্ত একাধিক দফতরের দায়িত্বে এলেন রূপেশ কুমার। অতিরিক্ত কমিশনার স্তরে আইন-শৃঙ্খলা, নির্বাচন সেল, সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনী-সহ একাধিক বিভাগ তদারকি করবেন দেবেন্দ্র প্রকাশ সিংহ। ট্রাফিক, সিসিটিভি সেল, ডায়াল ১০০, কমিউনিটি পুলিশিং, এই সব ক্ষেত্রে দায়িত্ব পেলেন সন্তোষ পাণ্ডে। বিশেষ শাখা, সিকিউরিটি ও গোয়েন্দা সংক্রান্ত তদারকির দায়িত্বে এলেন ধ্রুবজ্যোতি দে। আধুনিকীকরণ, নিয়োগ, আর্থিক ও প্রশাসনিক দফতরগুলির দায়িত্ব পেলেন অশেষ বিশ্বাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*