- নির্বাচনী প্রচারে আজ তৃণমূলনেত্রীর তিন জনসভা ও একটি রোড শো। সিউড়ি, রঘুনাথপুর ও দুর্গাপুরে জনসভা, বাকুঁড়ায় রোড শো।
- আজ তিনটি কর্মসূচি অভিষেকের। বাদুড়িয়া, করিমপুর ও রানাঘাটে করবেন জনসভা।
- বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়ারা কি এবার ভোটদানের অধিকার পাবেন, আজ জানাবে সুপ্রিম কোর্ট।
- নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের শীর্ষকর্তারা।
- ইসলামাবাদের শান্তি বৈঠক ভেস্তে যেতেই ফের উর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম।
- এবার হরমুজ অবরোধের হুমকি আমেরিকার, কপালে ভাঁজ গোটা বিশ্বের।
- ভোটের আগে রবিবার রাতে আরও একদফা রদবদল রাজ্য পুলিশে।
- বন্ধ ফ্ল্যাট থেকে মিলল যুবকের গুলিবিদ্ধ দেহ। নাম অরূপ মণ্ডল। বয়স ৪০। গ্রেফতার বান্ধবী-সহ ২ জন। ঘটনায় চাঞ্চল্য নরেন্দ্রপুর এলাকায়।
- খড়, বৃষ্টির দাপট কমতেই উর্ধ্বমুখী পারদ। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা প্রায় ৪০-এর ঘরে।
- মানিকতলার কংগ্রেস প্রার্থী সুমন রায়চৌধুরীকে প্রচারে বাধা, অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে।
- আজ সঙ্গীত জগতের কিংবদন্তি আশা ভোঁসলের শেষকৃত্য মুম্বইয়ে।
- বাংলায় ভয়ঙ্কর ঘটনা ঘটছে, কলকাতায় এসে এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ নির্মলা সীতারমনের স্বামী পরাকলা প্রভাকরের।

Be the first to comment