বন্ধ ফ্ল্যাটে যুবকের গুলিবিদ্ধ দেহ, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

Spread the love

রোজদিন ডেস্ক :  বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ দেহ। সোমবার সকালে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহের পাশ থেকেই উদ্ধার হয় একটি পিস্তল ও গুলি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে নরেন্দ্রপুর থানা। গ্রেপ্তার করা হয়েছে মৃতের বান্ধবী-সহ আরও একজনকে। প্রাথমিক ভাবে সম্পর্কের টানাপোড়েনের জেরে এই খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। মৃতের নাম অরূপ মণ্ডল। বয়স চল্লিশের অরূপ ওই ফ্ল্যাটে একাই থাকতেন। ওই ফ্ল্যাটে যাতায়াত ছিল তাঁর এক বান্ধবীর। রবিবার রাতে ফ্ল্যাটের মেঝেতে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের পর অরূপের বান্ধবী-সহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা খুন না আত্মহত্যা জানতে শুরু হয়েছে তদন্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*