রোজদিন ডেস্ক :
দিনভর নির্বাচনী প্রচার সেরে আজ বাড়ি ফিরে কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন।
প্রতি বছরই চৈত্র শেষের দিনটিতে এখানে আসেন মুখ্যমন্ত্রী। এবার শিয়রে বিধানসভা নির্বাচন। রাজ্যব্যাপী অক্লান্ত পরিশ্রম করে প্রচার করছেন তিনি।। কালীঘাটে ঐতিহ্য মেনে শাড়ি, মালা নিবেদন করে দেবীর আরাধনা করেন মুখ্যমন্ত্রী। পুষ্পাঞ্জলি দেন, আরতিতে অংশ নেন।
মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যবাসী, বিশ্ববাসীর জন্য তিনি মঙ্গল কামনা করেছেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
অন্য সূত্রে প্রকাশ, আগামী ২৪ এপ্রিল যাদবপুরে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনের পর কলকাতা-সহ দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার করবেন।
এবার যাদবপুরে সিপিএম প্রার্থী হয়েছেন নামী আইনজীবী বিকাশ ভট্টাচার্য। টিএমসি-র প্রার্থী দেবব্রত মজুমদারের সমর্থনে ওই দিন যাদবপুর থেকে মুখ্যমন্ত্রী গড়িয়াহাট অবধি পদযাত্রা করবেন বলে জানা গেছে।

Be the first to comment