রোজদিন ডেস্ক :
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। বিভিন্ন বিষয়ে তাঁদের কথা হয় বলে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী জানান।বলেন, বন্ধু ট্রাম্প ফোন করেছিলেন। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক নিয়ে তাঁদের আলোচনা হয়। মধ্য প্রাচ্যের পরিস্থিতি নিয়ে ও কথা হয়। হরমুজ প্রণালীর খোলা থাকা ও তা নিরাপদে রাখা খুবই জরুরি বিষয় বলে প্রধানমন্ত্রী জানান। উভয় দেশের সম্পর্ক আরও মজবুত করা নিয়েও তাঁদের কথা হয়।
তাঁদের এই ফোনালাপ ইতিবাচক বলে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর অভিমত ব্যক্ত করেন।
অন্যদিকে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ উদ্বিগ্ন।
আমেরিকা ইরানের বন্দর অবরুদ্ধ করায় একে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে চিন।
পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে পাকিস্তান ফের প্রয়াস নিচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment