মধ্যপ্রদেশে নীতিপুলিশদের মহিলাকে বর্বর অত্যাচার!

Spread the love

রোজদিন ডেস্ক : পরকীয়ার অপরাধে (!) মধ্যপ্রদেশের ঝাবুয়ায় এক মহিলাকে অকথ্য অত্যাচারের অভিযোগে আলোড়ন উঠেছে। সমাজ মাধ্যমে মঙ্গলবার এই অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়ে। প্রবল জনমতের চাপে পুলিশ নড়েচড়ে বসে ও চারজন অভিযুক্তকে গ্রেফতার করে। সূত্রের খবর, নির্যাতিতা বিবাহিত মহিলা অপর একজনের সঙ্গে পালিয়ে যাওয়ায় গ্রামের নীতিপুলিশদের রোষে পড়েন। আইনের পথে না গিয়ে তারা নিজেদের হাতে আইন তুলে মহিলার শাস্তির নিদান দেয়। মহিলাকে তার স্বামীকে কাঁধে করে সারা গ্রাম ঘোরাতে বাধ্য করা হয়। এই সময় তাঁকে যথেচ্ছ ভাবে লাঠি সহ নানা ভাবে মারধর চলে। তাঁর চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। পুরো গ্রামে এই সময় কেউ প্রতিবাদ তো দূরস্থান, পরন্তু যেমন পারে আঘাত করে। নিষ্ঠুর এই মধ্যযুগীয় অত্যাচারের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে। ভয়াবহ এই ঘটনা য় সংশ্লিষ্ট এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়। পুলিশ মহিলাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে।
স্বঘোষিত নীতিপুলিশদের এই অত্যাচারে বাকরুদ্ধ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ জন। গ্রামাঞ্চলে এই ধরনের কুসংস্কার, বর্বরতা নিয়ে উদ্বিগ্ন সমাজ বিজ্ঞানীরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*