গোর্খা আবেগে শান, প্রচার তুঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
গোর্খা আবেগে শান দেওয়া-সহ একাধিক বিষয়ে বুধবার প্রচারে ঝড় তুললেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে সফর করেন তিনি। দার্জিলিং পাহাড়েও তাঁর যাওয়ার কথা ছিল, সেখানে আবহাওয়া প্রতিকূল থাকায় যেতে পারেননি। সমতল থেকেই ভার্চুয়াল বৈঠকে পাহাড়ের গোর্খা আবেগে শান দেন তিনি। বলেন, বহু গোর্খাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পাহাড়ের সমস্যা মেটাতেও তাঁরা ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
জলপাইগুড়ি, বীরভূম ইত্যাদি এলাকায় একের পর এক নির্বাচনী সমাবেশে রাজ্যের টিএমসি সরকার ও দলের দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার দেন তিনি। ক্ষমতায় এলে সব দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দির উন্নয়ন, চা-বাগান কর্মীদের মজুরি বৃদ্ধি, রাজবংশী ভাষার মর্যাদা দেওয়ার কথা বলেন।
টিএমসি-র কাটমানি, দুর্নীতি সব দূর করা হবে বলে ঘোষণা করেন।
বুধবার ও অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ বলেন, সব সীমান্ত বন্ধ করা হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পৃথকভাবে অভিযোগ করেন, টিএমসি সরকারের বাধায় এই রাজ্যের মানুষ কেন্দ্রের বহু কল্যাণ প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*