রোজদিন ডেস্ক
রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যপাল আর এন রবি।।
বুধবার লোকভবনের এক অনুষ্ঠানে এই রাজ্যের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য তিনি তরুণ প্রজম্ম কে পরিবর্তনে সামিল হওয়ার আহবান জানান।
যা নিয়ে ইসলাম পুরের জনসভা থেকে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যপাল কে লাটসাহেব বলে তীব্র কটাক্ষে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, উনি তাঁকে গালি দিয়েছেন। এই নিয়ে তাঁরা নির্বাচন কমিশনে যাবেন।
রাজ্যপাল তাঁর দীর্ঘ বক্তব্যে এই রাজ্যের অতীত গরিমার কথা বলেন, এখন তা কোথায় নেমেছে বলে আক্ষেপ ব্যক্ত
করেন। এতে রীতিমত রুষ্ট মুখ্যমন্ত্রী ও তাঁর দল ও।

Be the first to comment