হুমায়ুন কবীরের মুখে ‘মরার আগে একশোটা লাশ পুঁতবো’, হুমকি শুনেই কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের ‘সেটিং’-এর পর্দাফাঁস হতেই হুমকি দিলেন হুমায়ুন কবীর। বললেন মরার আগে একশোটা লাশ পুঁতবো। এই হুমকি প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো তৃণমূল। তার গোপন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন হুমায়ুনের বাবরি মসজিদ ট্রাস্টের প্রাক্তন কোষাধ্যক্ষ মইনুল হক রানা। এবার তাঁকে খুন করে বাবরি মসজিদে করব দেওয়ার হুমকি দিলেন হুমায়ুন। এর পাশাপাশি মরার আগে ১০০ টা লাশ পোঁতারও হুমকি দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধেও প্রকাশ্যে হুমকি দেন তিনি। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বেলডাঙার বাসিন্দা মইনুল হক তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরই তাঁকে খুনের হুমকি দেন হুমায়ুন। হুমায়ুনের ওই হুমকির ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হুমায়ুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। এই ধরনের মন্তব্য করে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও দাবি তৃণমূলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*