- বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। আর্টিকল ১৪২ অর্থাৎ সংবিধানের ১৪২ তম অনুচ্ছেদ অনুসারে বিশেষ ক্ষমতা প্রয়োগ করল শীর্ষ আদালত।
- সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলেও ভোট দেওয়া যাবে। পশ্চিমবঙ্গে আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে, আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন হবে। তার দুদিন আগে অর্থাৎ যথাক্রমে ২১ ও ২৭ এপ্রিল নাম নিষ্পত্তি হলে সিদ্ধান্ত নিলে তা কার্যকর করতে হবে।
- এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আজ আমার থেকে খুশি আর কেউ নন।’
- লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৫০ করার তোড়জোড় চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘এর ফলে দেশের কোনও অংশই বঞ্চিত থাকবে না।’
- উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন তিনি।
- মাথাভাঙার সভা থেকে মমতা বলেন, ‘আমাদের সময়ে তো রাজনৈতিক হিংসা হয়নি। যখনই দেখি নির্বাচন কমিশনের অধীনে ভোট হয়, ল অ্যান্ড অর্ডার কমিশনের অধীনে চলে যায়, তখনই দেখি কোচবিহারে গোলমাল হচ্ছে। রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনকে বলব। আজকে আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। আপনারা ভাবছেন আগামিকাল কিন্তু আমার হাতেই থাকবে। মাথায় রেখে দিন। বাংলার লোক বাংলায় ভালো থাকুন।’
- কলকাতায় বিজেপির ‘যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ’ কর্মসূচিতে অংশ নিয়ে নিজের পুরনো দল তৃণমূলের সরকারকে বিঁধেছেন লিয়েন্ডার।
- শুক্রবার বিকেল চারটেয় লোকসভায় মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি হবে ৷ তার আগে ১৫-১৬ ঘণ্টা ধরে হবে আলোচনা।
- বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রান্তিকা এলাকায় কে বা কারা লক্ষ্মণের একটি অশ্লীল ছবি পোস্টারের মত সাঁটিয়ে দিয়েছে বিভিন্ন দেওয়ালে।
- সল্টলেক সেক্টর ৫ মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে দুমড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা তিন পুরুষ এবং এক মহিলা আহত।
- বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কের খাতড়ার মেঝারিগোড়া গ্রামের কাছে বুধবার রাতে এক দুর্ঘটনায় মৃত হল উদ্ধব বাউরি-র। বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি খাতড়ার দাঁড়শোল গ্রামে।
- স্ট্রংরুমে পোস্টাল ব্যালট ঢোকানোর সময় কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন? এই অভিযোগ তুলে জেলা নির্বাচনী আধিকারিক (জেলাশাসক)-এর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার।
- ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় আইএসএফ কর্মীদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে।
- উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুনে মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিং। শর্ট সার্কিটের জেরেই পেট্রোল মজুদের ঘরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
- দিল্লি বিমানবন্দরে ২টি বিমানের সংঘর্ষ। বৃহস্পতিবার সেখানে স্পাইসজেটের একটি বিমানের সঙ্গে আকাশ এয়ারলাইন্সের একটি বিমানের সংঘর্ষ হয়। ২টি বিমানেরই ক্ষতি রয়েছে। ঘটনায় হতাহত হননি কেউ।

Be the first to comment