পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত সাড়ে ৮টা নাগাদ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে।
  2. মমতা বলেন, ‘মহিলা বিলের নামে লোকসভায় ৫৪৩টা সিট বাড়িয়ে সাড়ে ৮০০র মতো সিট করতে চেয়েছিল। দেশটাকে ভাগ করতে চেয়েছিল। বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। আমার এখানে ভোট, তার পরেও আমাকে ২০ জনকে পাঠাতে বলে। আমি ২১ জন সাংসদকে পাঠিয়েছিলাম।
  3. শনিবার মুর্শিদাবাদের লালবাগ সিঙ্ঘি হাই স্কুলের মাঠের জনসভা থেকে বিজেপি-কংগ্রেসকে একযোগে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  4. পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভায় মিঠুনের রোড শো। বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারের সমর্থনে ইসিএল সোদপুর এরিয়া অফিস থেকে চিনাকুড়ি-শীতলপুর হয়ে ডিসেরগড় পর্যন্ত রোড শো।
  5. কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্সের কনস্টেবল মাসুদ করিমকে অবিলম্বে সাসপেন্ড করার আদেশ কার্যকর করেছে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, হলদিয়ার এসডিও কার্যালয়ে পোস্টাল ব্যালটে ভোটের সময়ে ভোটারদের প্রভাবিত করছিলেন।
  6. বেলডাঙ্গা হিংসার মামলায় ১৫ জন অভিযুক্তকে জামিনে মুক্ত করল বিশেষ এনআইএ আদালত। জামিন মিললেও দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত।  উল্লেখ্য, ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি এনআইএ।
  7. চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার গরমে অসুস্থ হয়ে হঠাৎই একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছেন।
  8. পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, রঘুনাথপুর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অমর মাহাতো, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিদ্যুৎ পর্ষদ ইউনিয়নের সহ সম্পাদক নৃপতি রাজোয়াড়, তৃণমূল নেতা রাজেশ মাহাতো তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন।
  9. শাসনে দলীয় পতাকা টাঙানো নিয়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, আইএসএফের কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন সেই সময় তৃণমূল সমর্থকরা গিয়ে তাঁদের বেধড়ক মারধর করেন।
  10. ১৬ টি বেআইনি অস্ত্র সঙ্গে ১ কোটি টাকা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
  11.  রাজাবাজার সায়েন্স কলেজের কাছে বাস স্ট্যান্ডের কাছে অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
  12. দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ভোটারদের ভয় দেখানো এবং রেশন বন্ধের হুমকির অভিযোগ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। অভিযোগের তির লাহিড়ীপুর গ্রাম তৃণমূল কংগ্রেস জেমসপুরের পঞ্চায়েত সদস্য সরোজ মৃধা এবং তাঁর দাদা গৌতম মৃধার বিরুদ্ধে।
  13. শনিবার দল ছেড়েছেন মানিকচক বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান। ভোটারদের উদ্দেশে তাঁর আবেদন, ‘আমি এখন মনোনয়ন প্রত্যাহার করতে পারব না। আপনারা আমাকে ভোট দেবেন না। পছন্দের অন্য প্রার্থীকে ভোট দিন।’
  14. বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রর পিফা গ্রাম পঞ্চায়েতের দেভোগ গ্রামে কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধর ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
  15. বিজেপি প্রার্থী সঞ্জয় দাস শক্তিগড় উত্তর বাজারে প্রচারে বেরোতেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*