রোজদিন ডেস্ক :
ঝাড়খন্ডের খুন্তিতে এক ভয়াবহ দুর্ঘটনায় তিন শিশুসহ সাতজন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত একজন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন।
স্থানীয় সূত্রে প্রকাশ, এক স্কুটার আরোহী কোশাম্বি কলোনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঝোপের মধ্যে গিয়ে পড়ে। স্থানীয় মানুষ তাঁকে সহায়তা করতে যান। অনেক মহিলা, শিশুদের নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। আচমকা দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাঁদের ওপর এসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই চার মহিলা ও তিন শিশুকে পিষে দেয়।
ভয়ঙ্কর এই দুর্ঘটনায় স্থানীয় দুই ব্যক্তি তাঁদের স্ত্রী, সন্তানদের হারিয়েছেন।এলাকার বাসিন্দা বিরসা নায়েক তাঁর স্ত্রী,কন্যা ও ছোট্ট নাতি কে হারিয়ে হাহাকার করছেন।তাঁর এক কন্যা গুরুতর আহত হয়ে হাসপাতালে।
তিনদিন আগে গুজরাটে যাওয়া পরিযায়ী শ্রমিক রাজেশের স্ত্রী ও দুই কন্যা ও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পুরো গ্রামই এতে শোকস্তব্ধ।
দুর্ঘটনার পর ট্রাক চালক ও খালাসি পলাতক। পুলিশ তাঁদের খোঁজ করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পৃথকভাবে এই দুর্ঘটনায় নিহত র পরিবারকে গভীর সমবেদনা জানান।

Be the first to comment