Encounter in Patna, তিন অভিযুক্ত নিকেশ

Spread the love

রোজদিন ডেস্ক : 
এনকাউন্টার এবার বিহারের পাটনায়! আজ সকালে দানাপুরের মনেরের কাছে গঙ্গা তীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন অভিযুক্ত প্রাণ হারান। তাঁদের আক্রমণে মনের থানার ওসি আহত হয়েছেন। পুলিশের দাবি, শেরপুর গঙ্গা নদীর তীরে অপরাধী রা তাঁদের ওপর গুলি চালালে আত্মরক্ষার্থে পালটা গুলি ছোঁড়ে তারা। এতে তিন কুখ্যাত অপরাধী জে পি যাদব, রাজা শর্মা ও বাবলু কুমার নিহত হয়। বহুদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিল। অপরাধীরা ২৪ রাউন্ড ও পুলিশ ১৮ রাউন্ড গুলি করে বলে প্রকাশ।
প্যাকসের সভাপতি সঞ্জিত কুমার-কে পুজোর সময় এই অভিযুক্তরা নৃশংসভাবে হত্যা করেছিল বলে পুলিশ জানায়। একাধিক অপরাধে তারা যুক্ত ছিল বলে দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*