Bageshwar Baba, শ্রীকৃষ্ণকে অপমানের দায়ে মামলা দায়ের তাঁর বিরুদ্ধে

Spread the love

রোজদিন ডেস্ক : 
সারা দেশের কৃষ্ণ ভক্তদের মনে আঘাত দেওয়ার দায়ে মধ্য প্রদেশের তরুণ ধর্মগুরু বাগেশ্বর বাবার বিরুদ্ধে আগ্রা আদালতে মামলা দায়ের হোল। আইনজীবী অজয় প্রতাপ সিং এই মামলা দায়ের করেছেন, যা কৃষ্ণ ভক্তদের আবেগ, মানসিকতায় তীব্র আঘাত করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা হিসাবে পরিচিত, নানা অঙ্গভঙ্গি করে শ্রীকৃষ্ণকে নিয়ে নানা অপমানজনক কথা বলেন। ভাইরাল হওয়া সেই ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ায় কৃষ্ণ ভক্ত, ধার্মিক মানুষরা খুবই দুঃখিত, আহত হন।
বাগেশ্বর বাবা শ্রীরামের বন্দনা করার পাশে শ্রীকৃষ্ণকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এর প্রতিবাদে মামলা করেছেন আইনজীবী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*