Rahul Gandhi, তিন হাজার কিমি হেঁটে দেখা করলেন হুগলির দেবাশিস

Spread the love

রোজদিন ডেস্ক :

রাহুল গান্ধী কে প্রধানমন্ত্রী করার সঙ্কল্পে তিন হাজার কিমি হেঁটে তাঁর সঙ্গে দেখা করে এলেন হুগলির দেবাশিস। যুব কংগ্রেসের এই কর্মী গত ৩১মে হেঁটে দিল্লি রওনা হন। একটাই ইচ্ছে, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, এটি প্রার্থনা তাঁর।

সেই ইচ্ছে তাঁর পূরণ হয়েছে। এই রাজ্যের সীমানা পেরিয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ ইত্যাদি রাজ্য পেরিয়ে সুদূর দিল্লি! গতকাল সেই আশা তাঁর পূর্ণ হয়েছে। দীর্ঘ পরিশ্রম, নানা ঘটনা র মধ্য দিয়ে তাঁর স্বপ্নের নেতার সঙ্গে দেখা করেছেন তিনি। এতে আপ্লুত উভয় পক্ষই।

কোন রাজনৈতিক সহায়তা, প্রচার ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে তাঁর এই সুদীর্ঘ পথ চলার শেষে কাঙ্খিত ফল লাভ, যা নিয়ে বিস্মিত দলের কর্মী সমর্থকরাও। সকলেই কুর্ণিশ জানিয়েছেন দেবাশিস কে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*