রোজদিন ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন আজ বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে প্রচার করেন। অধীর চৌধুরীকে পাশে নিয়ে রোড শো করেন। তাঁদের এই শোভাযাত্রা কেন্দ্র করে জনজোয়ার উপচে পড়ে।
বহরমপুরের পাঁচ বারের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, এখানকার মানুষের সঙ্গে তাঁর আত্মিকতার কথা বলেন।

তাঁদের এই রোড শো দেখতে পথের দুধারে, বারান্দায় মানুষের ঢল নামে।
আগামী ২৩ এপ্রিল এখানে ভোট গ্রহণ। জনপ্রিয় নেতা অধীর চৌধুরী এবার জিতবেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment