সকাল থেকে ইডি অভিযান কালীঘাট থানার প্রাক্তন ওসি-র বাড়িতে

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের মুখে ফের সক্রিয় ইডি। আজ ভোরে দক্ষিণ কলকাতায় কালিঘাট থানার প্রাক্তন ওসি, ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি তল্লাশি করছে ইডি। তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, স্নেহভাজন হিসাবে পরিচিত। এর আগে তাঁকে দিল্লিতে ইডি অফিসে তলব করা হয়েছিল। তিনি যাননি, পরন্তু আদালতে গেছেন।
আজ আচমকাই ভোরে তাঁর ফ্ল্যটে হানা দিয়েছে ইডি।
গত সপ্তাহে রাসবিহারী কেন্দ্রের টিএমসি প্রার্থী দেবাশিস কুমার, মুখ্যমন্ত্রীর অন্যতম প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতেও অভিযান করেন আয়কর আধিকারিকরা।
আজ ইডি গেছে শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি।
টিএমসি-র অভিযোগ, নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁদের নিশানা করা হচ্ছে৷
আজ বেহালায় এক ব্যবসায়ীর বাড়িও তল্লাশি চালাচ্ছে ইডি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*