- মাঝে আর চারদিন। তারপরই ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ।প্রখর রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলার রাজনৈতিক উত্তাপ।
- প্রথম দফার আগে আজ শেষ রবিবার। প্রচারে ঝড় তুলতে ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী।
- জঙ্গলমহল ও সংলগ্ন এলাকার মোট ৯ জন প্রার্থীর সমর্থনে আজ ঝাড়গ্রাম ছাড়াও বড়জোড়া, পুরুলিয়া ও মেদিনীপুর মিলিয়ে চার জনসভা মোদির।
- আজ রবিবার চারটি প্রচার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে তারকেশ্বর, তারপর কালনা ও শেষে মন্তেশ্বরে করবেন জনসভা। দিনের শেষে বর্ধমান শহরে থাকছে পদযাত্রা।
- মহিলা সংরক্ষণ নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় তোপ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- বিজেপির পতন শুরু। সংসদে হেরেছে, এবার বাংলাতেও হারবে। তারপর দিল্লি থেকে ওদের বিদায় করবো। জনসভা থেকে মোদিকে নিশানা তৃণমূলনেত্রীর।
- আজ রবিবার নির্বাচনী প্রচারে তিন কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে সাগরে জনসভা, তারপর নন্দীগ্রামে জনসভা, শেষে পানিহাটিতে করবেন রোড শো।
- রবিবার সকালেও চলছে শহরে ইডির হানা। এদিন ভোরে দক্ষিণ কলকাতায় কালিঘাট থানার প্রাক্তন ওসি, ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়ি তল্লাশি করছে ইডি।
- ভোটের মুখে রাসবিহারী কেন্দ্রের টিএমসি প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে ইডি ও আয়কর হানা, প্রতিবাদে কমিশনে অভিযোগ জানাচ্ছে তৃণমূল।
- আজ ইডেনে ফের নামছে কেকেআর। প্রতিপক্ষ রাজস্থান। বৈভবকে দেখতে দুপুর হতেই ইডেনমুখী জনতা।
- ইডির তল্লাশিতে পড়ে আইনি জটিলতা, কাজ বন্ধের নির্দেশ দিল আইপ্যাক, ভুয়ো খবর, উড়াল তৃণমূল।
- ভোটমুখী বাংলা ও তামিলনাড়ুতে অভিযান চালিয়ে উদ্ধার ৮৬৫ কোটি টাকারও বেশি নগদ ও মূল্যবান সামগ্রী।

Be the first to comment