আরো ১২

Spread the love
  1. আজ সোমবার তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। শুরু মুরারই থেকে। তারপর খড়দহ হয়ে বেলেঘাটায় শেষ।
  2. আজ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তিনটি কর্মসূচি রয়েছে। বলরামপুর, রানিবাঁধ ও চন্দ্রকোণায়।
  3. প্রথম দফা ভোটের আগে নয়া নির্দেশিকা কমিশনের। বুথে যাওয়ার আগে এবার মুচলেকা দিতে হবে প্রিসাইডিং অফিসারদের। বিজ্ঞপ্তি জারি কমিশনের। কেন মুচলেকা, প্রশ্ন তুলছে বিএলও ঐক্যমঞ্চ।
  4. বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর থেকে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত প্রায় ৫ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে তালিকায়। ফর্ম-৬ জমা দিয়ে মোট প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে যাচাই-বাছাইয়ের পর এই নতুন ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে।
  5. দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে রবিবার বেশি রাতে গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, নাম দিব্যেন্দু গায়েন। অভিযোগ পেয়ে পুলিশের জালে তিন।
  6. রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসকে আজ সোমবার সিজিওতে তলব করল ইডি।
  7. আইনি জটে বন্ধ হল পশ্চিমবঙ্গে আইপ্যাকের কাজ। শেষ মুহূর্তে বিপাকে তৃণমূল। বিকল্প টিম নামানোর ভাবনা দলীয় নেতৃত্বের।
  8. আইপ্যাকের অন্যতম শীর্ষকর্তা ঋষিরাজ সিংকে আজ সোমবার দিল্লিতে তলব করল ইডি।
  9. জম্মু কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা। পাহাড় থেকে খাদে পড়ল চলন্ত বাস। নিহত ১৫ আরোহী। চলছে উদ্ধার কাজ।
  10. ইডির নজরে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসি শান্তনু। গতকাল সকালে তার দুটি ঠিকানায় প্রায় ২০ ঘণ্টা তল্লাশি করার পর এবার তাঁকে তলব করল ইডি। আজই হাজিরার নির্দেশ।
  11. শান্তনুর দুই ছেলেকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠানেও বেআইনি লেনদেনের অভিযোগ পেয়েছে ইডি।
  12. আজ সোমবার কোচবিহারে জনসভা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও আজ একাধিক কর্মসূচি রয়েছে বাংলায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*