রোজদিন ডেস্ক :
জম্মু কাশ্মীরের উধমপুরে আজ এক যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন মর্মান্তিকভাবে প্রাণ হারালেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সূত্রের খবর, আজ সকালে উধমপুরের কাগোর্ট গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে বাসটি নীচে পড়ে যায়। স্থানীয় মানুষ সহ উদ্ধারকারীরা দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। এই ঘটনায় ১৫ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে অবিরত যোগাযোগ রাখছেন বলে জানান।
বাসটি রামনগর থেকে উধমপুর যাচ্ছিল। সপ্তাহের প্রথম দিনেই এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment