রাজ্যে প্রথম দফার ভোটে ২,১৯৩টি কুইক রেসপন্স টিম নামাচ্ছে কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে প্রথম দফার ভোটে যে কোনওরকম অশান্তির ঘটনার দ্রুত মোকাবিলা করতে বিপুল সংখ্যক কুইক রেসপন্স টিম তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ২ হাজার ১৯৩টি দল মোতায়েন করা হচ্ছে। এই টিম মোতায়েনের ক্ষেত্রে হিংসাপ্রবণ এলাকা ও সীমান্তবর্তী জেলাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য বলছে, মুর্শিদাবাদ পুলিশ জেলাতে সর্বাধিক ২১৯টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে মোতায়েন হচ্ছে ২৫৩টি টিম। পশ্চিম মেদিনীপুরে থাকছে ২৪৮টি টিম। উত্তরবঙ্গের কোচবিহারে ১৩৩, আলিপুরদুয়ারে ৭০, জলপাইগুড়িতে ৮৩টি টিম রাখা হয়েছে। দার্জিলিংয়ে ৫২, শিলিগুড়িতে ৩৯ এবং কালিম্পংয়ে ১৭টি টিম থাকছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলায় ৬৫টি এবং ইসলামপুর পুলিশ জেলায় ৫৪টি টিম মোতায়েন করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে থাকছে ৭৫টি টিম। জঙ্গলমহলেও কড়া নজরদারি থাকছে। বাঁকুড়ায় ১৮০, পুরুলিয়ায় ১৩৯ এবং পশ্চিম মেদিনীপুরে ২৪৮টি টিম থাকবে। বীরভূমে ১৬১ এবং মালদহে ১৫৭টি টিম মোতায়েনের পরিকল্পনা রয়েছে। শিল্পাঞ্চলেও নজরদারি বাড়ানো হয়েছে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে এলাকায় ১১৩ এবং ব্যারাকপুর কমিশনারেটে ৬৬টি কুইক রেসপন্স টিম থাকবে। ভোটের দিন যে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করতে এই বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশনের কন্ট্রোলরুমের সঙ্গে সমন্বয় রেখে এই টিমগুলি কাজ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*