রোজদিন ডেস্ক : প্রথম দফার ভোটের একদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোররাতে প্রকাশিত হল অ্যাপিল ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। কমিশন জানিয়েছে, ট্রাইব্যুনালে যেসব ভোটারদের নাম নিয়ে আপত্তি বা সংশোধনের আবেদন ছিল, সেগুলির নিষ্পত্তির ভিত্তিতেই এই সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করা হয়েছে। যাঁরা তালিকায় যুক্ত হয়েছেন তাঁরা প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। তবে ঠিক কতজন ভোটারের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ পড়েছে, সেই সংক্রান্ত নির্দিষ্ট সংখ্যা এখনও জানানো হয়নি। এ দিন একসঙ্গে দুটি তালিকা প্রকাশ করা হয়েছে। একটি অ্যাডিশন বা নতুন সংযোজন এবং অন্যটি ডিলিশন বা বাতিল। ফলে কোন ভোটারের নাম যুক্ত হল বা বাদ গেল, তা স্পষ্টভাবে বোঝা যাবে। পাশাপাশি যে সব বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনও নিষ্পত্তি হয়নি, সেখানেও আলাদা করে তা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট বুথে ক্লিক করলেই দেখা যাবে, সেখানে কোনও সাপ্লিমেন্টারি তালিকা নেই। ভোটারদের সুবিধার জন্য রাখা হয়েছে অনলাইন যাচাইয়ের ব্যবস্থাও। নিজের এপিক নম্বর ব্যবহার করে সহজেই জানা যাবে, সংশ্লিষ্ট ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে কিনা এবং তিনি ভোট দেওয়ার যোগ্য কিনা।

Be the first to comment