মমতা ব্যানার্জি যদি সাফসুতরো সরকার চালাতেন, যদি ধর্মীয় মেরুকরণ না করতেন তাহলে বিজেপির পথ প্রস্তুত হত না: রাহুল

Spread the love

পিয়ালী:

রাত পোহালেই ভোট। ১৬ টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। নির্বাচনের প্রাক্কালে রাহুল গান্ধী এক ভিডিও বার্তায় বলেন বিজেপি ভোট চুরি করে। বিজেপি হরিয়ানা মহারাষ্ট্র মধ্যপ্রদেশে ভোট চুরি করেছে। তিনি আরো বলেন দেশে বিজেপি ও কংগ্রেস দুজনের বিচারধারার মধ্যে লড়াই চলে।

রাহুল মনে করিয়ে দেন যে তিনি চার হাজার কিলোমিটার ভারতজোড়া যাত্রায় একটাই বার্তা দিয়েছেন তা হল নফরাত কি বাজার মে মহব্বত কা দুকান। বিজেপি বাংলার সংস্কৃতি ইতিহাস ও বাংলাভাষীদের বিরুদ্ধে কাজ করে। বিজেপি নেতারা বলেন ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান রিলিজিয়ান। রাহুল বলেন আমরা বলি এই দেশে বহু ভাষা সংস্কৃতি ধর্ম বিচারধারার মানুষ বাস করেন আলাদা আলাদা মানুষ তাদের আলাদা আলাদা ধর্ম। আমাদের সংবিধান ভারতকে ইউনিয়ন অফ স্টেট বলে। আমরা সংবিধানকে রক্ষা করি ওরা ধ্বংস করে।

এর পাশাপাশি রাহুল বলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাফ সুতরা সরকার চালাতেন, যদি মেরুকরণ না করতেন তাহলে বিজেপির আসার পথ প্রস্তুত হত না।

তার ভিডিও বার্তা শেষ পর্যায়ে আবারো পশ্চিমবঙ্গবাসীকে ভাই বোন বলে সম্মোধন করে রাহুল বলেন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করে। বিজেপি জানে কংগ্রেসেই বিজেপিকে রুখতে পারে। তাই কংগ্রেসকে ভোট দিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*