রোজদিন ডেস্ক: এ যেন এক মহাযুদ্ধ তাঁর ও।। তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রাজ্যে প্রথম দফার নির্বাচন অবাধ, শান্তি পূর্ণ, নিরপেক্ষ করার লক্ষ্যে নিরলস প্রয়াসে অনলস তিনি। আগামীকাল সকাল সাতটায় ১৬ টি জেলার ১৫২, টি আসনে ভোট গ্রহণ শুরু হবে। সূত্রে র খবর, আজ রাত দুটোয় সব পর্যবেক্ষক দের সঙ্গে ভিডিও বৈঠক করবেন সি ই ও।
উদ্দেশ্য, ভোট গ্রহণের সব ব্যবস্থা খতিয়ে দেখা। নজিরবিহীন নিরাপত্তা য় এবার রাজ্যে ভোটের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা র আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এর সংখ্যা আরও বেড়েছে। নজরদারি চলছে সর্বত্র। রাত ফুরোলেই যুদ্ধ শুরু। বিনা রক্তপাতে এই যুদ্ধ শান্তিতে হাসিল করতে চান সি ইও, তাঁর পুরো টিম ই। কোথাও কোন ত্রুটি রাখতে চান না।

Be the first to comment